প্রচ্ছদ

সারিয়াকান্দির সড়কে ঝড়লো শিশু ইব্রাহিমের প্রাণ

  স্টাফ রিপোর্টারঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনা বাংলাদের নিত্যদিনের ঘটনা। প্রতিনিয়ত সড়কে ঝড়ছে প্রাণ। বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় ইব্রাহিম আলী (৭) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে।

ইব্রাহিম উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙা গ্রোয়েন বাঁধ এলাকার রঞ্জু প্রামানিকের ছেলে। সে দেবডাঙা কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শাখার ছাত্র।

স্থানীয় সূত্রে জানায়, ইব্রাহিম একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী তার ফুফু সাজেদা বেগমের বাড়িতে তার ফুফাতো বোনের বিয়েতে গিয়েছিল। নাস্তা শেষে সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে ইব্রাহিম তার বোনের সাথে নিজ বাড়ির দিকে রওনা হয়েছিল। স্থানীয় সাবেক চেয়ারম্যান মৃত মোজাম্মেল হক মধুর বাড়ির সামনে সারিয়াকান্দি-কুতুবপুর সড়ক পার হওয়ার সময় ইব্রাহিম তার বোনের হাত ছেড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই ইব্রাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম। ঘাতক অটো চলককে ধরতে প্রচেষ্টা চলমান রয়েছে এবং উক্ত ঘটনায় অটোরিকশা আটক করে রাখা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

মোঃ রাশেদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content