সারাদেশ

৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নেত্রকোনায় বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ৩০ জানুয়ারি ২০২৬ , ৮:১৫:১৪ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন–এর উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ–এর সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আলআমিন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর টিএলসিএ **মো. হাফিজুর রহমান খান পাঠান**সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন—দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন ও বিক্ষোভে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।

আরও খবর

Sponsered content