প্রচ্ছদ

টঙ্গীতে  আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৩

  নুরুজ্জামান শেখ ২২ মে ২০২৫ , ৫:৫৬:০৮ প্রিন্ট সংস্করণ

টঙ্গীর বনমালা রোডে গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার পর টঙ্গী-জয়দেবপুর রোডের টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডে এই মিছিলের চেষ্টা হয়।
পুলিশ জানায়,  টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডের বনমলা রেললাইন সংলগ্ন জয়দেবপুর-টঙ্গী রোডের হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর চলন্ত অবস্থায় একটি ঝটিকা মিছিল হয়। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক  শেখ সোহেল, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জুয়েল হেসেন জয় ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে অনুমান ১৫-২০ জন দু-তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল করে।
মিছিলটি টঙ্গী পূর্ব থানাধীন হায়দারাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূবাইল থানাধীন আক্কাস মার্কেট এলাকার দিকে চলে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম  বলেন, ‘মিছিলের চেষ্টা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
এমআই

আরও খবর

Sponsered content