ধর্ম

ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ নিরাপত্তা জোরদার

  ঢাকা প্রতিনিধি ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৫:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ


রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাস ও এর আশপাশ এলাকায় সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা মোতায়েন করা হয়। পাশাপাশি গুলশান বিভাগের পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাত ১২টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দৈনিক মতপ্রকাশ-কে বলেন, “মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।” তবে কী কারণে এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সোয়াটের এক কর্মকর্তা জানান, বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় একজন প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতে দূতাবাসের সামনে ও আশপাশে পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে, যার মধ্যে সোয়াটের গাড়িও ছিল।

এর আগে গত ৭ এপ্রিল রাজধানীর নতুনবাজার এলাকায় মার্কিন দূতাবাসসংলগ্ন এলাকায় এক বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সে সময় দেশের অভ্যন্তরীণ একটি ইস্যুতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন।

আরও খবর

Sponsered content