মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৭ নভেম্বর ২০২৫ , ৭:৫৯:২৫ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ক, খ ও গ বিভাগে গজল, কিরাত ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চমৎকার দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া মাদ্রাসার হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
পরে সকল প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




















