সারাদেশ

বদরগঞ্জে সাংবাদিক মনির শাহের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

   বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক মনির শাহের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভূতপূর্ব বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিপ্লব সরকার, দৈনিক যুগান্তর–এর মোস্তাফিজার রহমান, দৈনিক আমার দেশ–এর সালাম বিশ্বাস, দৈনিক প্রথম খবর–এর আফতাবুজ্জামান তাজ, দৈনিক দাবানল–এর সোহেল রানা, ভুক্তভোগী পরিবারের সদস্য আরজুমান বেগম এবং সিনিয়র সাংবাদিক আবুজার গিফারী মন্টু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক মনির শাহের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে, যা সংবাদপেশার স্বাধীনতার ওপর চরম আঘাত। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দায়িত্বে থেকে অপেশাদার আচরণের কারণে ভূতপূর্ব ওসি একেএম আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content