প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৪:২১:০৭ প্রিন্ট সংস্করণ
বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘বীরাঙ্গনা’। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনিই নাটকের মূল প্রতিপাদ্য।
১৯৭১ সাল, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম। সে গ্রামেরই মানুষ সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসে একে অপরকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর তো আর ঘরে বসে থাকতে পারে না। সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাওয়ার। কিন্তু ময়ূরজানের কী হবে? অজানা শঙ্কায় নিজেকে ঠিক রাখতে পারে না সয়ফর। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।















