সারাদেশ

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:২৫:৪১ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৫ বিজিবি)-এর অভিযানে ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের কসমেটিকস এবং পেইন কিলার ওষুধ—Montiset-L ও Diclo-M—রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content