সারাদেশ

ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৯:১০:১২ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরে রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল-আমীন মোল্লাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন মোল্লা আওয়ামী লীগের আমলে রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হারুন উর রশীদের ছোট ছেলে। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে।

গ্রেপ্তারের বিষয়টি মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো আমিনুল ইসলাম শনিবার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে, আমরা টিম পাঠিয়েছি তাকে রাজৈর থানায় নিয়ে আসার জন্য।’

আরও খবর

Sponsered content