আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ , ১০:৪২:২৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়নের মধ্য বাকাল গ্রাম থেকে এক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম শান্ত দাস, পিতা গৌরাঙ্গ দাস।
পরিবার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ দাসের জমজ দুই ছেলে রয়েছে, যাদের উভয়েই প্রতিবন্ধী। নিখোঁজ শান্ত দাস দুই ভাইয়ের মধ্যে ছোট। সে কথা বলতে পারে না, শুধু “বাবা” শব্দটি উচ্চারণ করতে পারে। নিজের নাম-ঠিকানা জানানোর সক্ষমতাও তার নেই।
তিন দিন আগে মধ্য বাকাল গ্রাম থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় শান্ত। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি আগৈলঝাড়া থানায় জানানো হয়েছে।
নিখোঁজের পর থেকে অসহায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দরিদ্র এই পরিবারের জন্য সন্তানটি ছিল অত্যন্ত আদরের। সন্তানকে হারিয়ে মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন এবং দিশেহারা হয়ে পড়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শান্ত দাসের খোঁজ পান বা কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
📞 মোবাইল: ০১৮১০-৯০০৯৪৮
স্থানীয়দের প্রতি শিশুটিকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
নিখোঁজ শান্ত দাস যেন দ্রুত তার মা-বাবার কোলে ফিরে আসতে পারে—এটাই সবার প্রত্যাশা।














