সারাদেশ

মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৬ , ২:৫২:৪২ প্রিন্ট সংস্করণ


মাগুরার শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় শ্রীপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content