ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ২৮ এপ্রিল ২০২৬ , ৭:১৭:০৯ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাদিয়া বেগম (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া বেগম ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শয়নকক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।














