নওগাঁ প্রতিনিধিঃ ৭ আগস্ট ২০২৬ , ১১:৫০:৪২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।
র্যাব-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে হাজী গোবিন্দপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





















