সারাদেশ

মাধবপুরে মা সমাবেশ ও ‘সেরা মা’ পুরস্কার প্রদান অনুষ্ঠিত

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:১০:৪৬ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে মা সমাবেশ ও ‘সেরা মা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকিরুল হাসান, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এবং সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন।

সদর ক্লাস্টারের ২৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে ৫ হাজার ৬০০ শিক্ষার্থীর অভিভাবকের মধ্য থেকে নির্বাচিত ১২০ জন ‘সেরা মা’–কে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন ও চরিত্র গঠনে মায়ের ভূমিকা অনন্য। শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। তাঁরা অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, সন্তানদের পড়াশোনা ও নৈতিক শিক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content