সারাদেশ

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুরঃ ২৮ মে ২০২৬ , ৬:০৮:২৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে গরুর গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক সংগঠন “মানবতার বাতিঘর”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম দিপুর দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল হোসেন ভুলু এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরাফ রিফাত।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content