মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৩ জুন ২০২৬ , ১:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার অনিক দেওয়ান।

অনিক দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক শান্ত, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এবং আমার বার্তার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, দৈনিক বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ভুট্টু, সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার নাঈম খান, সিএন বাংলার সম্পাদক মেসবাউল, বার্তা২৪ ডটকমের জেলা প্রতিনিধি সিফাত রানা, ফেইস দ্য পিপলের জেলা প্রতিনিধি জসিম, আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার মিলন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মুসা মিয়া, দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক মতপ্রকাশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহসী সংবাদ পরিবেশন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




















