শিক্ষা ও শিক্ষাঙ্গন

পুসওয়ার্ডের নতুন কমিটি গঠন, সভাপতি লিমন ও সম্পাদক অনিক

  জবি প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১২:১৭:০৯ প্রিন্ট সংস্করণ

 

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর ডিমলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডিমলা (পুসওয়ার্ড)-এর এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন ইসলাম সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মা’আয হাসান অনিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মুখতাসিব আল মুর্শিদ মিজু ও সাধারণ সম্পাদক কৌশিক চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শফিকুল ইসলাম সাকিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুমা ইসরাত মুমু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহিম ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তমাল আহমেদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান, রংপুর মেডিকেল কলেজের মো. মাহবুব আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ ইসলাম। দপ্তর সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিনহাজ হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লিশাদ ইসলাম।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে রংপুর মেডিকেল কলেজের আশিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাদেক হোসেন এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিয়াদ সরকার দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আব্দুর রাজ্জাক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলিফ ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তমা রানী ও আহসান হাবিব রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাতেমা, গোপালগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আলমগীর ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোহান পাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাফসান প্রধান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আল ইমরান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটি আগামী এক বছর পুসওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলা উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মা’আয হাসান অনিক বলেন, “পুসওয়ার্ড শুধু একটি সংগঠন নয়, এটি ডিমলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পারিবারিক বন্ধন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সভাপতি লিমন ইসলাম বলেন, “পুসওয়ার্ড দীর্ঘদিন ধরে ডিমলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে শিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। সকলের সহযোগিতায় সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে পুসওয়ার্ড শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা সহায়তা এবং মানবিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

আরও খবর

Sponsered content