প্রচ্ছদ

শিক্ষকদের রেষারেষির বলি হয়ে স্কুলছাত্রী নিসা’র মৃত্যু

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম আক্তার নিশা নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকগণ নিসাকে রাজধানীর বার্ন ইউনিটে দেখতে গেলে সে তার ম্যাডামকে (প্রধান শিক্ষিকা) উদ্দেশ্য করে বলে-‘ম্যাডাম আমার বইগুলো ব্যাগের ভিতরেই আছে, একটু যত্ন করে রাখবেন। কারণ, আমিতো ক্লাশে আসবো’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি সুমি বলেন, গেল ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের ছাদে খেলাধুলা করছিল কয়েকজন শিক্ষার্থী। তারগুলো ১১ হাজার ভোল্টেজের হওয়ায় ওই তারের সংস্পর্শে মরিয়ম ও হাফসা নামে দুই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর বার্ন ইউনিটে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনের বাসিন্দারা জানান, ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ হাই ভোল্টেজের লাইন নেওয়ার সময় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জটিল বাবু বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাউকে বিষয়টি অবহিত করেননি। এমনকি উপজেলা শিক্ষা অফিসারকেও না।
এর আগেও একবার এই ঘটনার সূত্রপাত হয়ে আহত হয়েছিল এক শিক্ষার্থী। তার পর থেকে বিদ্যালয়ের ছাদে প্রবেশ পথের দরজাটি তালাবদ্ধ থাকতো।
কিন্তু, ঘটনার দিন অর্থাৎ গেল ২২ জানুয়ারি সেই শিক্ষক জটিল বাবু অজ্ঞাত কারণে ছাদের দরজা খোলা রেখে দূরে কোথাও চলে যাওয়াতেই এদুর্ঘটনা ঘটে। অন্যান্য স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা যায়, সে (অভিযুক্ত শিক্ষক) চরম নেশাখোর! একারণেই নেশা করতে বিদ্যালয়ের ছাদে গিয়েছিল, পরবর্তীতে ভুলক্রমে দরজা বন্ধ না করাতেই এদুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত সহকারী শিক্ষক জটিল বাবু পলাতক রয়েছে বলে জানা যায়।

এদিকে মৃত মরিয়মের পরিবারের পক্ষ থেকে মামা আবদুর রহমান জনায়, সঠিক বিচার পেতে যতদ্রুত সম্ভব আমরা রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করবো।

আরও খবর

Sponsered content