অর্থ-বাণিজ্য

কর্মীদের আবাসন সেবা সহজ করতে এসিআই প্রপার্টিজ ও ইডটকো বাংলাদেশের সমঝোতা

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৪৩:০৯ প্রিন্ট সংস্করণ

ইডটকো বাংলাদেশের কর্মীদের জন্য বাসা খোঁজা ও ভাড়া নেওয়ার প্রক্রিয়াকে সুবিধাজনক করতে এসিআই প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় ইডটকো বাংলাদেশের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে ইডটকো বাংলাদেশ কো. লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এবং এসিআই প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই তিন বছর মেয়াদি চুক্তির আওতায় ইডটকোর কর্মীরা এসিআই প্রপার্টিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘সেরেনো লেভান্দে’-এর মাধ্যমে প্রপার্টি কেনা, বিক্রি ও ভাড়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজমেন্ট, বিনামূল্যে প্রপার্টি যাচাই, পছন্দের প্রপার্টি পরিদর্শনের সুবিধা, নির্বাচিত লিস্টিংয়ে অগ্রাধিকার এবং বিশেষ পার্টনার ক্যাম্পেইন অফার।

অনুষ্ঠানে এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন বলেন, “এই অংশীদারত্বের মাধ্যমে ইডটকোর কর্মীদের বাসা খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করাই আমাদের লক্ষ্য। সঠিক পরামর্শ ও প্রক্রিয়াগত সহায়তার সমন্বয়ে আমরা করপোরেট কমিউনিটির আবাসন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চাই।”

অন্যদিকে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “কর্মীদের জীবনের স্বস্তি ও সামাজিক নিশ্চয়তা নিশ্চিতে উপযুক্ত বাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসা খোঁজার সিদ্ধান্তকে আরও নির্ভুল ও সহজ করতে আমরা এই কর্পোরেট উদ্যোগ গ্রহণ করেছি।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কুরাইশি, এসিআই পিএলসির হেড অব সেলস প্রোগ্রাম অ্যান্ড ডিমান্ড জেনারেশন নাহমিদা ইয়াসমিন পিংকি, হেড অব করপোরেট ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস নিশাত ইসলাম এবং এসিআই প্রপার্টিজ লিমিটেডের বিটুবি রিলেশনস ম্যানেজার মিয়া খায়রুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content