প্রচ্ছদ

মান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১০:৫৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর মান্দা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় মান্দা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক শাহ আলম মিয়া, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, তদন্ত- ওসি আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।

অপরদিকে,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ৫ নং গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ.কে. এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী,সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান এবং প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মান্দা মমিন শাহানা সরকারি কলেজ, দাসপাড়া ডিগ্রি কলেজ, উত্তরা ডিগ্রি কলেজ,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ,মান্দা কৃষি ও কারিগরি কলেজ,ইনডেকস টেকনিক্যাল এন্ড জেনারেল কলেজ এবং গোটগাড়ী শহিদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা শ্যামচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,বি.এন.বি আইডিয়াল কলেজ,বড়বেলালদহ ফাজিল মাদ্রসা,দাসপাড়া সিনিয়র মাদ্রাসা, রেবা আখতার আলিম মাদ্রাসা,মীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা,কালিকাপুর আলিম মাদ্রাসা, সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়, মটগাড়ী উচ্চ বিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়,ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়, গনেশপুর সতীহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল ইউনিয়ন পরিষদে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content