সারাদেশ

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ , ৫:৫৪:৫৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম এবং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মোনেম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, মহিলা দলের সদস্যসচিব আনার কলিসহ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

আরও খবর

Sponsered content