সারাদেশ

শপথ নিতে গিয়ে কাঁদলেন লক্ষ্মীপুর জামায়াতের নতুন আমির

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ৪:০১:৪৬ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ২৩ বছর পর নতুন নেতৃত্ব পেল লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন এআর হাফিজ উল্লাহ। আগামী দুই বছরের জন্য তিনি আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে আয়োজিত রুকন সম্মেলন ও শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম নবনির্বাচিত আমির এআর হাফিজ উল্লাহকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নতুন আমির।

জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মা’ছুম বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও নারী রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন এআর হাফিজ উল্লাহ। গত বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, নবনির্বাচিত আমির এআর হাফিজ উল্লাহ এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সদ্য বিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া টানা ২৩ বছর জেলা জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন।

আরও খবর

Sponsered content