ধর্ম

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমান

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ৪:৩৫:০০ প্রিন্ট সংস্করণ

২০২৭ সালের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদের তালিকায় তার নাম প্রকাশ করেছে জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার।

প্রকাশিত তালিকায় বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময় দেশের বাইরে থেকে বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে নিরঙ্কুশ জয় এনে দেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এবং বিএনপি সরকার গঠন করে।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তালিকার শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তালিকায় আরও আছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শীর্ষস্থানীয়দের তালিকায় আরও আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার পূর্বসূরি আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।

আরও খবর

Sponsered content