সারাদেশ

মণিরামপুরে নাশকতা মামলায় ৬১ জন আসামি, আটক ১

  মণিরামপুর (যশোর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১০:০৯:৩০ প্রিন্ট সংস্করণ

যশোরের মণিরামপুরে কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদ ইমরান বাবু (২৭) নামের একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির কর্মী রফিকুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন। এজাহারে দাবি করা হয়েছে, কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে বাদীকে গালিগালাজ ও ধাওয়া করা হয়। এ নিয়ে বাক্‌বিতণ্ডার মধ্যে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরিত হলে তিনি দৌড়ে সরে যান এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা স্লোগান দিয়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন বাদী।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন হেলাঞ্চির রাকিব হোসেন (২৫), ফারুক হোসেন (৫০), কামরুল হোসেন (৫২) ও মাহমুদুল হাসান রকি (২৭); হাকোবার আমজাদ হোসেন লাভলু (৫৮), বাবলু করিম (৬০), উত্তম চক্রবর্তী বাচ্চু (৪৮) ও আসাদুজ্জামান (৫৫); হাজরাকাঠির মুরাদ হোসেন (৩৫), মনিরুজ্জামান মিল্টন (৪৭), মুরাদ (৩৫), রবিউল ইসলাম (৪৫) ও হাসান (৩৫); দুর্গাপুরের আদম আলী (৪৮), হাসান (২৫), ওভি (২৪) ও ফরহাদ (৩৫); গাংড়ার রমেশ দেবনাথ (২৬) ও সুমন দাশ (৩৮); বিজয়রামপুরের আইয়ুব পাটোয়ারী (৪৫) ও শরিফ (৪৩); জুড়ানপুরের কুদ্দুস কমিশনার (৩৮); মুন্সীখানপুরের বাপ্পি (৪০); নেহালপুরের তৌহিদুল ইসলাম (৩৮); কামালপুরের হাসান (২৫); তাহেরপুরের আসাদুজ্জামান আসাদ (৫২) ও শরিফুজ্জামান শরীফ (৪২); মণিরামপুরের সন্দীপ ঘোষ (৪৮) এবং রামপুর-শাহাপুরের নুর আলম মানো (৪৪), আফিল উদ্দিন বিশ্বাস (৫০), শাহী সরোয়ার মুকুল (৪৮) ও জালাল (৪৫)।

এ ছাড়া আসামির তালিকায় শমসের বাগের মোহাম্মদ গাজী (৫৬), আবুল কাশেম গাজী (৫০), মোকলেছুর রহমান সরদার (৩৫), আব্দুল (৪৫), আব্দুল খালেক (৫৫), আতিয়ার রহমান (৪৬), ছিদ্দিক (৪২), আবুল হোসেন গাজী (৪৮) ও গোলাম গাজী (৫৪); রামপুরের আছাদ (৪৫), রানা (৩৫), সেলিম (৩৪) ও আব্দুল হালিম (৪০); হাকিমপুরের রকিব কাজী (৪৭) ও তরিকুল ইসলাম (৩৫); চাকলার মহিদুল ইসলাম (৩৭); ঝাঁপার জামাল উদ্দীন (৫০); ঘোলখানার হুমায়ুন (৪০); ষোলখাদার কালাম দালাল (৫০); মধুপুরের গফফার মোড়ল (৪৮); নোয়ালীর শওকত টিক্কা (৪৫) ও ইসহাক (৪৮); ভরতপুরের হোসেন (৩৮), জিয়াউর রহমান (৪১), গোলাম মোস্তফা (৫২) ও আবু হুরাইরা (২২); পারখাজুরা পূর্ব গ্রামের রফিকুল ইসলাম আছিরদ্দি (৫৪) এবং সাতক্ষীরার তালা উপজেলার হরিশচন্দ্রকাটির অরুন কান্তি চক্রবর্তী গণেশের (৫৭) নাম রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মণিরামপুর উপজেলার হরিহরনগর পূর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে নাহিদ ইমরান বাবুকে আটক করেন। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও খবর

Sponsered content