সারাদেশ

চুনারুঘাটে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ৯:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া খোয়াই নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে চুনারুঘাট পৌরসভার আমকান্দি সুইচগেট সংলগ্ন খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান, সাং: আমু রোড, বনগাঁও) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, অভিযানের সময় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নদীর পাড় রক্ষায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content