সারাদেশ

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের অভিযোগে সোনার বার জব্দ; যশোরে আটক ৩

  যশোর প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৯:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ

যশোরে সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাটিয়ালি গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের হেদায়েতুর রহমান (৩৮)।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের শরীর থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মুঠোফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content