নওগাঁ প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৪:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে স্থানীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষক ও মিলারদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।















