প্রচ্ছদ » প্রচ্ছদ » চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধি
৫ মার্চ ২০২৫ , ৪:১০:২০প্রিন্ট
সংস্করণ
মোঃ অনিক দেওয়ান : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার বোনকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাঠকর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রানা। পথে বোনকুল এলাকায় এলে পণ্যবাহী একটি ট্রলি তার মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।