প্রচ্ছদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৫ , ৭:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

ইব্রাহিম সবুজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনুস সরদার নামে এক ব্যক্তির বাড়ি ঘর ভাংচুর এবং এলোপাতাড়ি কোপে হাতের কব্জি কেটে ফেলার খবর পাওয়া যায়।  এসময় বাঁধা  দিতে গেলে তার স্ত্রীকেও পিটিয়ে জখম করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডিমচর এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ইউনুস সরদারের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ধারালো অস্ত্র দিয়ে ইউনুসকে এলোপাতাড়ি কোপানো হয়।  একপর্যায়ে কোপের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময়  ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বামী-স্ত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনও জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content