শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া: ১২ এপ্রিল ২০২৫ , ২:৪২:২০ প্রিন্ট সংস্করণ
এনটিভি ও দৈনিক যুগান্তরের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন গতকাল শুক্রবার রাত ১১টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আক্তারুজ্জামান রঞ্জন হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচ দিন ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় আশুগঞ্জ উপজেলা সদরের শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাপন সম্পন্ন হবে।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে আশুগঞ্জ প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন। তাছাড়া সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতিসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন।




















