সারাদেশ

গাজীপুরে রাশেদুল ইসলামের পরিবারের জন্য দোয়া ও ইফতার মাহফিল

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৩ মার্চ ২০২৬ , ১১:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ


৩ মার্চ মঙ্গলবার বাদ আসর টঙ্গী ৫৭ নং ওয়ার্ড-এর সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরনের শ্রদ্ধেয় বড় ভাই হাজী রফিকুল ইসলাম বেদন এবং তাঁর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল ইসলাম কিরন এবং সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রহিম কালা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল, ৫৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাহাবুদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ, দল ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content