প্রচ্ছদ

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  স্টাফ রিপোর্টারঃ ৮ মে ২০২৫ , ৩:৪০:২৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমাদের বলেন-সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে দুর্গদ্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন,জুয়েল কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও হত্যা রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

অনিক দেওয়ান /এমআই

আরও খবর

Sponsered content