অপরাধ

মাধবপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩ মার্চ ২০২৬ , ১০:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের শরিফ মিয়া ও সাগর মিয়া। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে মাধবপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content