প্রচ্ছদ

রাকিবুল বাসারের কবিতা ‘ফিলিস্তিনের কান্না’

  কবি: এটিএম রাকিবুল বাসার ৩১ মার্চ ২০২৫ , ৭:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

গাজাবাসীর জন্য যদি তোমার হৃদয় না কাঁদে,
তবে ভেবে নিও, তুমি এক অমানুষ—পাষাণ …।
রক্তে ভেজা পথ, ছিন্ন শিশুর হাত,
মায়ের আর্তনাদে কেঁপে ওঠে আকাশ, শুনো ও অবিচার!
বোমার শব্দে হারিয়ে যায় ঘুম,
ভাঙা ঘরেও জ্বলছে প্রতিরোধের আগুন।
তবু থামেনি তারা, বুকে ঈমান ধরে,
ফিলিস্তিন আজও বেঁচে, অন্ধকারের ভিড়ে!
স্বাধীনতার জয়গান উঠবেই একদিন,
ইনশাআল্লাহ, জ্বলবে নতুন ভোরের দিন!

আরও খবর

Sponsered content