প্রচ্ছদ

রাকিবুল বাসারের কবিতা ‘মৃত স্বজনের জন্য শোকগাথা’

  কবি: এটিএম রাকিবুল বাসার ২ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৯:০৬ প্রিন্ট সংস্করণ

নিঃশব্দ রাতে জেগে ওঠে স্মৃতি,

শোকের বাতাসে ভাসে অন্তরীণ পাখি।

হারানো স্বজনের ম্লান মুখচ্ছবি,

মন কাঁদে নীরবে, দুচোখে জল ঝরে অবিরত।

তাদের হাসি, তাদের কথা,

আজও বেজে ওঠে হৃদয়ের ব্যথা।

সময় চলে যায়, দিন ফুরিয়ে যায়,

কিন্তু ক্ষত এখনো গভীর হয়ে রয়।

আকাশের তারা হয়ে আছো দূরে,

আমাদের হৃদয়ে জ্বলছো অদৃশ্য সুরে।

তোমাদের স্মরণে গাঁথা এই গান, শোকের মাঝে বেঁচে থাকে প্রাণ।

ভুলবো না তোমাদের, কখনো না,

তোমাদের আদরেই গড়ে উঠবে নতুন প্রভা।

চির অমলিন স্মৃতির ডানায়, তোমরা আছো আমাদের হৃদয়ের মাঝখানে।

 

আরও খবর

Sponsered content