বিনোদন

আট বছর পর বড়পর্দায় প্রীতি!

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১১:১৯:০৫ প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও ফিরলেন বড়পর্দায়। প্রায় আট বছর পর অভিনেতা আমির খানের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন ঘটল। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।
সিনেমাটিতে প্রীতিকে দেখা গেছে হামিদা। সিনেমাটিতে প্রীতি জিনতা অভিনেতা সানি দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ভারত ভাগ ও পাঞ্জাব বিভাজনের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে উঠে এসেছে সেই অস্থির সময়ের মানবিক নানা কাহিনি।
বাটওয়ারা ১৯৪৭-এ আরও অভিনয় করেছেন শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে, কানিকা কাপুর ও ইশা সান্ধির। সিনেমাটি আসগর ওয়াজাহাতের প্রশংসিত নাটক ‘জিস লাহোর নাই দেখ্যা, ও জাম্যা এ নাই’-এর ওপর ভিত্তি করে নির্মিত।

আরও খবর

Sponsered content