রাজনীতি

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীকে জরিমানা

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৭:১৭:০১ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে জরিমানা করা হয়।

মুন্সীরাইল এলাকার পোদ্দার বাড়িতে গোলাম মসীহর স্ত্রী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক শ নারীকে তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার খবর পান ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে জরিমানা করেন।

বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ বলেন, ‘তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছি। তাই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এ প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও খবর

Sponsered content