তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:৩৬:১০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
এছাড়াও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সেন্ট্রাল কেবল নেটওয়ার্কের পরিচালক ইসাহাক আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন।
বক্তারা দেশের প্রথম শ্রেণির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় চ্যানেলটির ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।





















