অপরাধ

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার, ৪ অস্ত্রসহ ৭৯ রাউন্ড গুলি উদ্ধার

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৬ , ১২:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আব্দুল খালেক ওরফে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার কালুর দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদের পাঁচ সহযোগী পালিয়ে যায়।
অভিযানকালে স্থানীয়দের সহায়তায় নম্বরবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নাহিদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও দুই রাউন্ড গুলি, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি সাদা রঙের অ্যাঙ্কলেট এবং রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুল খালেক ওরফে নাহিদ টেকনাফের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নং-৪৮/৬৫৯, তারিখ ১০ আগস্ট ২০২৬, ধারা ১৯(এ)/১৯(এফ), The Arms Act, 1878-এ রুজু করা হয়েছে।
পলাতক পাঁচ সহযোগীকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content