প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৬:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে প্রশংসিত সেবা দিয়েছে জনপ্রিয় কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট কানেক্ট। মোট ২৫টি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ২৫ হাজারেরও বেশি ব্যবহারকারীকে উপহার হিসেবে দেয়া হয়েছে ১৫ লাখের বেশি বোনাস মিনিট।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই আয়োজনের মধ্যে ২২টি ছিল ম্যাচভিত্তিক প্রেডিকশন (পূর্বাভাস) ক্যাম্পেইন। এতে সঠিক পূর্বাভাস দেওয়া গ্রাহকদের দেওয়া হয় ফ্রি মিনিট।
এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ঘিরে ছিল বিশেষ ড্র এবং বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা। ড্রয়ের মাধ্যমে সেমিফাইনালের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের মোঃ রুবাইদ ইসলাম একটি ৫৫ ইঞ্চি ‘স্যামসাং স্মার্ট টিভি’ এবং দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের সাইফুল ইসলাম সাইফ একটি ‘আইফোন ১৭’ বিজয়ী হন। আর মহাফাইনালে কুমিল্লার সুজন খন্দকার জিতে নেন একটি ‘সুজুকি মোটরসাইকেল’।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, “বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগের পাশাপাশি আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।”
উল্লেখ্য, বিটিআরসি অনুমোদিত ‘ব্রিলিয়ান্ট কানেক্ট’ ইন্টারক্লাউড লিমিটেডের আওতায় পরিচালিত একটি কলিং অ্যাপ, যা ২০১৮ সালে যাত্রা শুরু করে। ‘০৯৬৩৮’ ও ‘০৯৬৫৮’ নম্বর সিরিজের এই অ্যাপটি ব্যবহার করে দেশ-বিদেশে সাশ্রয়ী মূল্যে সরাসরি কল, অ্যাপ-টু-অ্যাপ চ্যাট এবং ভিডিও কলসহ নানা সেবা পাচ্ছেন ব্যবহারকারীরা।





















