অপরাধ

মাধবপুরে র‍্যাবের অভিযান: নবীগঞ্জে মসজিদে মুসল্লি হত্যার আসামি গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২৫ , ৪:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি ইমরুল মিয়া নিহতের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক রোসেল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার (৮ নভেম্বর) সকালে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে তাকে আটক করে।

র‍্যাব জানায়, নিহত ইমরুল মিয়া ছিলেন জাবেদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর জাবেদের ভাই রোসেল মিয়া প্রতিশোধ নিতে শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

র‍্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content