সারাদেশ

মিঠাপুকুরে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার 

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বর ২০২৫ , ১১:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে ধানক্ষেত থেকে নবজাতক এক ছেলে শিশুকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধানের ক্ষেতে নবজাতকের কান্নার শব্দ শুনে প্রথমে ছুটে যান স্থানীয় কৃষক আব্দুল করিম। তিনি গিয়ে দেখতে পান খোলা আকাশের নিচে ধানের মাঝখানে পড়ে আছে ফুটফুটে শিশু।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। তবে এখনো শিশুটির পরিচয় মেলেনি, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রামবাসী শিশুটিকে উদ্ধার করেছে। পরে আমাদের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”

আরও খবর

Sponsered content