আন্তর্জাতিক

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভকারীদের

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ১:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ

যন্তর মন্তরে যেতে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়ার পর মধ্য দিল্লির বিভিন্ন স্থানে বসে অপেক্ষা করছেন কয়েকজন বিক্ষোভকারী। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ ও আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ়তার কথা জানা গেছে।

এক বিক্ষোভকারী বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কারণে মানুষকে কেন আটক করা হচ্ছে? আমরা শুধু জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করতে এখানে এসেছি। প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার মনে হয়, এখন আর সেই অধিকার আমাদের নেই।’

আরেক বিক্ষোভকারী জানান, দাবি আদায়ে তারা অবস্থান ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা প্রতিদিন এখানে আসছি। আজ তারা আমাদের থামাতে পারলেও আগামীকাল আমরা আবার আসব।’

এর আগে বিক্ষোভের আগেই বিমান থেকে আটক করা হয়েছে ‘ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। এছাড়া নিজের বাসা থেকে আটক করা হয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে।

শনিবার সকালে দীপকে দিল্লিতে অবতরণের পরপরই দিল্লি পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে।

বিমানে পুলিশ সদস্যদের প্রবেশের দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সরাসরি সম্প্রচারে তুলে ধরেন দীপকে। এ সময় তার সঙ্গে থাকা দলটির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকেই আটক করা হয়।

দীপকের প্রকাশ করা ভিডিওতে বিমানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দলটির সদস্যরা। বিমান থেকে যাত্রীদের নামার সুযোগ না দিয়েই কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

আরও খবর

Sponsered content