সারাদেশ

রাঙ্গুনিয়ার তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  রাঙ্গুনিয়া প্রতিনিধি : ১৯ নভেম্বর ২০২৫ , ৫:৪০:৩১ প্রিন্ট সংস্করণ

 

রাঙ্গুনিয়ার মরিয়ম কাটাখালী এলাকায় (সুইচগেইট সংলগ্ন) অবস্থিত তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ২০২৫ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমদ মেম্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, সৌদি আরব জেদ্দা শাখার উপদেষ্টা আলহাজ্ব আজিমুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শায়েখ মাওলানা মোজাম্মেল হক রেজা কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আত্তারী।

এ ছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা জনাব খায়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন, সদস্য ইমরান হোসেন সায়েম, মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আবদুল্লাহসহ আরও অনেকে।

প্রবীণ শিক্ষক জনাব এমজাদ হোসেনের সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে মিলাদ, ক্বিয়াম এবং ৫ম শ্রেণি ও আসন্ন বার্ষিক পরীক্ষায় সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর

Sponsered content