প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ইদারার মোড়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় মকছেদ মন্ডল (মুছাই) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত মকছেদ মন্ডল (মুছাই) যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বসারত মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ইদারার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতেগুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ এলাকার লিনাব হাসান শান্ত (২২) রাজবাড়ীর নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার নতুন বাজার এলাকায় চলন্ত অবস্থায় তার মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানা ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।














