প্রচ্ছদ

সাতক্ষীরায় সাংবাদিক রাজীব হাসানের বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানি মামলা

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৫ , ১১:৫৩:০০ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজীব হাসানের নামে মিথ্যা ১০ লাখ টাকার মানহানি মামলা করেছেন সফিউর রহমান নামে এক ব্যক্তি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর এমন মামলার ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত সংবাদ নিয়ে বিভিন্ন চাপের মুখে পড়েন সফিউর রহমান সফি। পরে আলোচিত এই ঘটনা কেন্দ্র করে গত ১০ নভেম্বর তিনি দেওয়ানী আদালতে ১০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন রাজীব হাসান রিমুর বিরুদ্ধে।

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন—
খন্দকার আনিসুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস),
মেহেদী আলী সুজয় (দৈনিক মানব কণ্ঠ),
মোস্তফা রায়হান সিদ্দিকী (দৈনিক জনবাণী),
হাফিজুর রহমান (দৈনিক আজকের দর্পণ),
আল ইমরান (দৈনিক সমাজ সংবাদ),
শেখ জোবায়ের আল জামান (দৈনিক আজকের বাংলা),
মুজাহিদ হোসেন (দৈনিক যশোর বার্তা),
মাজহারুল ইসলাম (দৈনিক সুপ্রভাত),
আব্দুর রহমান (দৈনিক যায়যায় কাল),
মো. আনারুল ইলাম (দৈনিক সত্যপাঠ),
খায়রুল আলম (প্রিয় সাতক্ষীরা অনলাইন),
ইলিয়াস হোসেন (সাতক্ষীরার কণ্ঠ অনলাইন),
আব্দুল্লাহ আল মামুন (দৈনিক নবঅভিযান),
সাদনান রহমান সিয়াম (দৈনিক প্রজন্ম একাত্তর)
এবং জেলার কর্মরত আরও বহু সাংবাদিক।

সাংবাদিকরা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টির উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা করা হয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও খবর

Sponsered content