সারাদেশ

সিএমপিতে ৬ থানার ওসি বদলি

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ১২:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল রোববার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন খুলশী থানার ওসি মোজাম্মেল হক।

কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার নতুন ওসি করা হয়েছে। অন্যদিকে কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। আর সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিবির বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মণ্ডলকে হালিশহর থানার নতুন ওসি করা হয়েছে। পাশাপাশি সিটি এসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content