আন্তর্জাতিক

সিনেট রেস থেকে সরে দাঁড়ালেন অ্যালরেড, মাঠে ক্রকেট

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:১১ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসওমেন জাসমিন ক্রকেট টেক্সাস থেকে সিনেট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি রিপাবলিকান সিনেটর জন করনিনকে হারাতে চান-যা ডেমোক্র্যাটদের জন্য আগামী নির্বাচনে সিনেট উল্টে দেওয়ার বড় সুযোগ হতে পারে।

নিজের প্রচার ওয়েবসাইটে ক্রকেট লিখেছেন, ‘ট্রাম্প ও টেক্সাসে তিন দশকের রিপাবলিকান শাসনের কারণে এখানকার মানুষ প্রতিদিনই আক্রমণের মুখে। আমি তাদের অধিকার রক্ষার জন্য নির্বাচন করছি।’

ডেমোক্র্যাট কলিন অ্যালরেড নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা পর জাসমিন ক্রকেটের ঘোষণা আসে। অ্যালরেড গত বছর টেড ক্রুজকে হারানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ৮ পয়েন্টের বেশি ব্যবধানে হেরে যান।

সরে দাঁড়ানোর বক্তব্যে তিনি ক্রকেটের নাম উল্লেখ না করলেও বলেন, ‘কঠিন প্রাইমারি হলে করনিনকে হারানো কঠিন হয়ে যাবে এবং নির্বাচনে জিততে ডেমোক্র্যাটদের “ঐক্যবদ্ধ” থাকা দরকার।

আরও খবর

Sponsered content