প্রচ্ছদ

মাধবপুরে ৫৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ জুন ২০২৫ , ২:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকা থেকে অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সাইদুর রহমান (৩৬)।

সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানকালে অভিনব কায়দায় পলিথিনের ভেতরে বিভিন্ন রঙের (প্রিন্টের) থান কাপড় দিয়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content