শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া: ২৮ জুন ২০২৫ , ১১:২৮:৫৬ প্রিন্ট সংস্করণ
বিজয়নগরে র্যাবের অভিযানে ১৯৮ বোতল ইস্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাশিনগরে গভীর রাতে গোপন অভিযানে চাঞ্চল্য, মামলা দায়ের ও থানায় হস্তান্তর
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র্যাব-৯ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯৮ বোতল ইস্কপ সিরাপসহ মো. জুম্মন মিয়া (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর পূর্বপাড়া (নুরুর বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর একটি দল অভিযান চালিয়ে জুম্মনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা ইস্কপ সিরাপগুলো অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের জন্য রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত জুম্মনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে এবং উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে আরও জানানো হয়, সমাজে মাদকবিরোধী সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয় এলাকাবাসীর মাঝে র্যাবের এই অভিযান স্বস্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দিয়েছে বলে জানান অনেকেই।




















